ঘৃণাকে ভালোবাসায় বদলে দেওয়ার মন্ত্র দিলেন শাহরুখ
সহিংসতার বদলে সংলাপ আর ভয়ের বদলে বিশ্বাসকে বেছে নিয়ে ঘৃণাকে ভালোবাসায় রূপান্তর করার আহ্বান জানিয়েছেন শাহরুখ খান। গত শনিবার মুম্বাইয়ে আয়োজিত গ্লোবাল পিস অনার্স অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি শান্তির এই বার্তা দেন।



