নতুন করে সাজবে জাতীয় স্টেডিয়াম
একসময় দেশের ক্রীড়াঙ্গনের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ছিল ঢাকার জাতীয় স্টেডিয়াম। এবার সেই ঐতিহ্যকে নতুন করে জাগিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। স্টেডিয়ামটিকে আধুনিক ও আকর্ষণীয় করে তোলার পাশাপাশি বাংলাদেশের ক্রীড়া ইতিহাসের গুরুত্বপূর্ণ অর্জনগুলো সংরক্ষণ ও প্রদর্শনের পরিকল্পনা করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

