দুটি সুন্দরী গাছের শেকড়ে আটকে আছে বনভূমির ইতিহাস
একসময় এখানে ছিল বিস্তীর্ণ বনভূমি। সারি সারি গাছ, সবুজের গভীরতা আর প্রকৃতির নিজস্ব এক জগৎ। সময়ের ব্যবধানে সেই বনভূমি হারিয়ে গেছে। বদলে গেছে চারপাশের দৃশ্যপট। কোথাও গড়ে উঠেছে বসতি, কোথাও কৃষিজমি, কোথাও আবার তৈরি হয়েছে সড়ক ও রেলপথ।

