রাজশাহী মহানগর: টাকার বিনিময়ে যুবদলে পদ দেওয়ার অভিযোগ, সভাপতি-সম্পাদকের বাড়ি ঘেরাও
টাকার বিনিময়ে রাজশাহী মহানগর যুবদলে পদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন সংগঠনটির ‘বঞ্চিত’ নেতারা। এর জেরে শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে তারা মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও সদস্যসচিব রফিকুল ইসলাম রবির বাড়ি ঘেরাও করেছেন।



