ডুলিকে নিয়ে বাফুফের সিদ্ধান্ত ঝুলে আছে
যাঁকে নিয়ে আসা হয়েছিল সাফের শিরোপা জয়ের লক্ষ্যে, সেটি ব্যর্থ হওয়ার পর কানাঘুষা চলছিল কোচ থমাস ডুলির ছাঁটাইয়ের। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ন্যাশনাল টিমস কমিটি এখনই তাঁর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি।


