ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল ও সম্পাদক নজরুল
ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম এবং সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন মো. নজরুল ইসলাম।গতকাল শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সম্মেলন কক্ষে সংগঠনটির বিশেষ সাধারণ সভায় নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়।


