মাখন ও রসুনের রসায়ন গার্লিক বাটার নান
গার্লিক বাটার নান—নরম, ফুলে ওঠা তন্দুরি রুটির ওপর মাখনের প্রলেপ, সঙ্গে কুচি করা রসুন ও ধনেপাতা। ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে এই খাবার এখন বেশ পরিচিত। ভারতীয় রেস্তোরাঁ থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশের খাবারের তালিকায় এর নাম লেখা থাকে এখন।



