মিস ইউনিভার্সে ন্যাশনাল কস্টিউম পর্বে মাহি পরলেন খাদির শাড়ি, উদ্যাপন করলেন মা ও মাতৃভূমিকে
পরনে কুমিল্লার খাদির লাল-সাদা শাড়ি, গায়ে বাংলার সাবেকি নকশার সোনালি গয়না। পিঠে বৃত্তাকার এক শিল্পকর্মে ফুটিয়ে তোলা হয়েছে নারীর শৈশব থেকে মাতৃত্ব ও বার্ধক্যের গল্প।

