হালুয়াঘাট থানায় আগুন, পুড়েছে নথিপত্র
ময়মনসিংহের হালুয়াঘাট থানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার গভীর রাতে থানার ভেতরে সেরেস্তা কক্ষে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।



