টোল আদায়ের অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
ঢাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে টোল আদায়ের অর্থ আত্মসাতের অভিযোগে তেজগাঁও ও কুড়িল টোল প্লাজায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুদকের প্রধান কার্যালয়ের তিন সদস্যের এনফোর্সমেন্ট ইউনিট ওই অভিযান চালায়।


