আর্জেন্টিনায় অনুশীলনের সময় বজ্রপাতে ফুটবলারের মৃত্যু
আর্জেন্টিনার উত্তরাঞ্চলীয় ফোরমোসা প্রদেশে ফুটবল অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ চলাকালে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ৩৪ বছর বয়সী ফুটবলার ইভান মিয়ের্স। শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে প্রাদেশিক রাজধানী ফোরমোসায় এ দুর্ঘটনা ঘটে।

