অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজ ইংল্যান্ডের
প্রথম ওয়ানডেতে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড। অ্যাডিলেডের পর হোবার্টেও অস্ট্রেলিয়াকে পাত্তা দিলো না তারা। বেন ডাকেটের দুর্দান্ত সেঞ্চুরি আর সনি বেকারের বোলিং তোপে স্বাগতিকদের ৯৭ রানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে হ্যারি ব্রুকের দল।



