খুলনায় নগর ভবনে পেট্রলবোমা নিক্ষেপ ঘটনায় মোটরসাইকেলচালক আটক
খুলনা নগর ভবনে (খুলনা সিটি করপোরেশন–কেসিসি ভবন) পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলসহ চালক আলী অপিকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় মহানগরীর মুসলমানপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।


