দায়িত্বশীল ব্যক্তিদের ‘চমকপ্রদ’ কথাবার্তা
১৯৯৯ সাল। দারিদ্র্যকে জাদুঘরে পাঠানোর কথা বলে চতুর্দিকে হইচই ফেলে দিয়েছিলেন ড. মুহাম্মদ ইউনূস। সাধারণ মানুষ তো বটেই, বোদ্ধাজনদেরও অনেকে সেটিকে বাহবা দিলেন এই বলে যে, ধারণাটি পুরোপুরি বাস্তবসম্মত না হলেও স্বপ্ন হিসেবে মন্দ নয়।



