প্রতিরক্ষা প্রযুক্তির নতুন মেরুকরণ হচ্ছে কি
ইউরোপের প্রতিরক্ষা খাতে মার্কিন প্রযুক্তির ওপর দীর্ঘদিনের নির্ভরশীলতা কমানোর প্রবণতা এখন তীব্র আকার ধারণ করেছে। আমেরিকান সফটওয়্যার জায়ান্ট প্যালান্টির টেকনোলজিসের ম্যাভেন স্মার্ট সিস্টেম বা ইলন মাস্কের স্পেসএক্সের স্যাটেলাইট যোগাযোগের ওপর ইউরোপের অতিনির্ভরতা নিয়ে প্রশ্ন উঠেছে।



