পঞ্চায়েতের নতুন সিজন ডিসেম্বরে
ফুলেরা গ্রামে এখন টানটান উত্তেজনা। ‘পঞ্চায়েত’ সিরিজের পঞ্চম সিজন এ বছর মুক্তি পাবে না—গত রোববার এমন ঘোষণা আসায় দর্শকেরা যখন হতাশ, তার পরদিনই এল বড় চমক। গতকাল প্রাইম ভিডিওর অফিশিয়াল পেজ থেকে ফুলেরার নতুন প্রধান ক্রান্তি দেবীর আরেকটি ভিডিও পোস্ট করেন নির্মাতারা।



