৩ হাজার কোটি টাকার সুকুক ছাড়ছে সরকার
পল্লী অবকাঠামো উন্নয়নে অর্থ জোগাতে তিন হাজার কোটি টাকার সুকুক বা ইসলামি বন্ড ছাড়ছে সরকার। আগামী ১ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এর নিলাম অনুষ্ঠিত হবে। ১৮২ দিন মেয়াদি এই সুকুকে বিনিয়োগের বিপরীতে ১২১ কোটি ২৫ লাখ টাকা ভাড়া পাবেন বিনিয়োগকারীরা।



