অক্টোবরে এলটিইউ ভ্যাট আদায়ে ৩৪.৪৭ শতাংশ প্রবৃদ্ধি
চলতি ২০২৬-২৭ অর্থবছরের অক্টোবর মাসে ভ্যাটের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। মাসটিতে সংস্থাটি মোট ৮ হাজার ৫২৬ কোটি ২৯ লাখ টাকা ভ্যাট আদায় করেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৪ দশমিক ৪৭ শতাংশ বেশি।
