দুর্যোগ, জলবায়ু ঝুঁকি বীমায় নতুন পণ্য আনবে আইডিআরএ
দেশে নন-লাইফ ইন্স্যুরেন্স বা সাধারণ বীমা খাতের সম্ভাবনা থাকলেও তা মেরিন, ফায়ার ও মোটরযান বীমার মতো প্রচলিত কয়েকটি পণ্যের মধ্যেই সীমাবদ্ধ। এই ধারা থেকে বেরিয়ে জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের অভিঘাত মোকাবিলায় নতুন বীমাপণ্য চালুর উদ্যোগ নিচ্ছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

