কামরাঙ্গীরচরে বাসায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর কামরাঙ্গীরচরে ইশরাত জাহান ইভা (১৮) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সন্ধ্যায় উত্তর রসুলপুর এলাকার নিজ বাসা থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

