চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: হীরকজয়ন্তীতে মহামিলনের আসর
সবুজের সমারোহ ২ হাজার ৩১২ দশমিক ৩২ একরজুড়ে। পাহাড়, টিলা, বৃক্ষরাজি ও প্রকৃতির নিবিড় সান্নিধ্যে দাঁড়িয়ে দেশের বৃহত্তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। ১৯৬৬ সালের ১৮ নভেম্বর মাত্র চারটি বিভাগ, ৭ জন শিক্ষক এবং ২০০ শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হয়েছিল প্রতিষ্ঠানটির।


