সাঁথিয়ায় জমির বিরোধে বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগ
পাবনার সাঁথিয়ায় জমিজমা নিয়ে বিরোধে প্রতিপক্ষরা আজিজল হক নামের এক ব্যক্তির বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের দোপমাঝ গ্রামে এ ঘটনা ঘটে।


