খুলনায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
খুলনা নগরীতে ঝুলন্ত অবস্থায় রায় খান ওরফে রায়হান (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে আড়ংঘাটা থানার বিশ্বাস প্রপার্টি ও জয়নাল আবেদীন রোডের মাথায় রেললাইনের পূর্ব পাশে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের মরদেহ পাওয়া যায়।


