অতীতে সমাজব্যবস্থার ওপর ভয়ের চাদর ঢেকে দেওয়া হয়েছিল: শফিকুল আলম
বর্তমানে শুধুমাত্র সরকার নয়, বরং সমাজের বিভিন্ন পুঁজিপতি ও প্রভাবশালী ব্যক্তিরাও ফ্রিডম অব এক্সপ্রেশনের মূল নীতিকে অপব্যবহার করছেন। সাধারণ নাগরিক, সাংবাদিক বা সুধী সমাজের কেউ যদি কোনো অনিয়ম, দুর্নীতি বা পরিবেশ ধ্বংসের কথা তুলে ধরেন, তবে তাদের লক্ষ্যবস্তু বানানো হচ্ছে।



