ভারত থেকে অনুপ্রবেশের সময় সীমান্তে মানবপাচারকারীসহ আটক ৭
সুনামগঞ্জের দোয়ারাবাজারের বাঁশতলা সীমান্ত এলাকায় অবৈধভাবে ভারত থেকে অনুপ্রবেশকালে মানবপাচারকারীসহ সাতজনকে আটক করেছে বিজিবি ২৮ ব্যাটালিয়ন। আটকদের মধ্যে চারজন মাদারীপুর ও দুজন গোপালগঞ্জ জেলার বাসিন্দা এবং একজন স্থানীয় মাদক পাচারকারী বলে জানিয়েছে বিজিবি।


