এমবাপ্পেকে নিয়ে ফ্রান্সের দুঃসংবাদ
ইতালির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ফ্রান্স। চোটের কারণে উয়েফা নেশনস লিগের আগামীকালের ম্যাচে খেলা হচ্ছে না অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের। তাঁর হ্যামস্ট্রিংয়ে সমস্যা ধরা পড়েছে বলে জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’।


