কর্ণফুলীর অবৈধ দখলদারদের তালিকা তৈরিতে আরও ২ সপ্তাহ সময় দিলেন হাইকোর্ট
কর্ণফুলী নদীর দক্ষিণ ও পূর্ব তীরের সীমানা জরিপ করে অবৈধ দখলদারদের তালিকা ও প্রতিবেদন জমা দিতে সংশ্লিষ্টদের আরও দুই সপ্তাহ সময় দিয়েছেন হাইকোর্ট। ২০২৩ সালের নির্দেশনা এখনো বাস্তবায়ন না হওয়ায় এই আদেশ দেওয়া হয়েছে।



