ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চার ককটেল বিস্ফোরণ, আটক ১
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুটি, মুক্তি ও গণতন্ত্র তোরণের কাছে একটি এবং সিনেট ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরণের প্রাথমিক তথ্য পাওয়া গেছে।



