গাজীপুরে ঝুটের গুদামে আগুন, ৪৫ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে
গাজীপুরের কাশিমপুরের সারাবো এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।



