নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকারে জেলেরা, চাঁদপুরের ঘাটে ফিরল প্রাণচাঞ্চল্য
দীর্ঘ ২২ দিনের অপেক্ষার পর ইলিশ ধরার ওপর দেওয়া সরকারি নিষেধাজ্ঞা শেষ হওয়ায় আবারও পদ্মা-মেঘনায় নেমেছেন হাজারো জেলে। বৃহস্পতিবার মধ্যরাত থেকেই জাল ও নৌকা নিয়ে মাছ ধরা শুরু করেন তাঁরা।


