পশুর নদে ভেসে উঠল নিখোঁজ জেলের মরদেহ
সুন্দরবনের দুবলার চরে শুঁটকি আহরণে যাওয়ার পথে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়া জেলে মেহেদী হাসানের (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যার দিকে মোংলা উপজেলার কাইনমারি গ্রামসংলগ্ন পশুর নদ থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।


