আমাদের উন্নয়ন ও আমাদের কৃষি
বাংলাদেশে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ একত্রে খাদ্য উৎপাদনের প্রধান ক্ষেত্র। খাদ্য উৎপাদন বলতে সরকারিভাবে যদিও ধানের উৎপাদনকেই মুখ্য ধরা হয়, কিন্তু এ দেশের মানুষের খাদ্য ব্যবস্থায় ভাতের সঙ্গে মাছ, ডাল, সবজি, ডিম, মাংস, দুধ সবই অপরিহার্য।



