বাম্পার ফলনেও কৃষকের মুখে হাসি ফুটিবে কবে?
বাংলাদেশের কৃষি এক বিস্ময়কর অগ্রগতির সাক্ষ্য বহন করিতেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) পরিসংখ্যান অনুযায়ী, চাউল, আলু, পিঁয়াজ ও শীতকালীন সবজিসহ ২২টি প্রাথমিক কৃষিপণ্য উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বের শীর্ষ ১০ দেশের অন্তর্ভুক্ত।



