দায় যুদ্ধের নয়, সংস্কারহীনতার
বাংলাদেশের অর্থনীতি আজ যেখানে দাঁড়িয়ে আছে, তাকে ‘স্ট্যাগফ্লেশন’ নাম দিতে আমার কোনো দ্বিধা নেই। অর্থনীতি থমকে আছে, অথচ জিনিসের দাম থামছে না। বিশ্বব্যাংকের অক্টোবরের হিসাবে গত অর্থবছরে আমাদের প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৪ শতাংশ।



