চট্টগ্রাম রেলস্টেশনে ঢাকা মেইল ট্রেনের বগিতে আগুন
চট্টগ্রাম রেলস্টেশনের কাছে ঢাকা মেইল ট্রেনের একটি বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাত ১১টার দিকে নগরের কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বগির জানালা দিয়ে দাহ্য পদার্থ ছুড়ে মারলে দুটি সিটে আগুন ধরে যায়।


