অনেক নাটকের প্রস্তাব আসছে, গল্প ও চরিত্র বুঝে শিডিউল দিচ্ছি
নতুন প্রজন্মের অভিনেত্রী শিরতাজ জেবিন অভিনীত ‘বেকার পোলাপাইন’ নাটকের প্রথম দুই পর্ব ইউটিউবে প্রকাশের পর দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি হাসিব হোসেইন রাখির ‘মায়া’ মিনি ওয়েব ফিল্ম এবং ‘মায়া পাখি’, ‘দ্য অভিযান’, ‘শূন্য’ ও ‘কমেন্ট সেন্স’-এর মতো নাটকে অভিনয় করে আলোচনায় এসেছেন তিনি।



