ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ দুই হাজার ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ
রাজধানীর ধানমন্ডির একটি শপিংমলে গয়নার দোকানে চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ধানমন্ডি ৬/এ এলাকার পূরবী জুয়েলার্সে এ ঘটনা ঘটে। পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষের অভিযোগ, আনুমানিক প্রায় দুই হাজার ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে।


