মুন্সীগঞ্জে সংঘর্ষের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নিখোঁজ আলমগীর হোসেনের (৪৬) মরদেহ রজতরেখা নদীতে ভেসে উঠেছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় লোকজন মরদেহটি ভেসে থাকতে দেখে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তা উদ্ধার করে।


