এআই নিয়ে উদ্বেগ কমায় সর্বনিম্ন দর থেকে ঘুরে দাঁড়াল স্বর্ণ
স্বর্ণের দাম শুক্রবার বেড়েছে। এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামার পর দাম ঘুরে দাঁড়াল। যুক্তরাষ্ট্রে ছুটির কারণে বাজারে লেনদেন কম ছিল। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে উদ্বেগ ও স্বর্ণ বিক্রির চাপ কিছুটা কমেছে।
