আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২
পুরান ঢাকার ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হোটেলটির জেনারেল ম্যানেজারসহ আরও এক কর্মচারী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মধ্যরাত ২টার দিকে জয়কালী মন্দিরের পাশে ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ হামলার ঘটনা ঘটে।



