শ্রমিক অসন্তোষের শঙ্কায় গাজীপুরে কারখানায় ছুটি, মহাসড়ক অবরোধের চেষ্টা
শ্রমিক অসন্তোষের আশঙ্কায় গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলের কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যেই আজ বৃহস্পতিবার সকালে ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন একদল শ্রমিক।



