মামলায় আটকে আছে রাষ্ট্রীয় ছয় ব্যাংকের পৌনে ২ লাখ কোটি টাকা
নানা ছাড়ের পরও যেন আর্থিক দুরবস্থা কাটিয়ে উঠতে পারছে না রাষ্ট্রীয় মালিকানার ছয় ব্যাংক। সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বিডিবিএল ও বেসিক ব্যাংকের আদালতের বিচারাধীন মামলার জালে আটকা পড়েছে বিপুল অঙ্কের অর্থ।


