হঠাৎ ভবনে বিস্ফোরণ, দগ্ধ ৩
চট্টগ্রাম নগরের হালিশহরের নিউমুরিং আবাসিক এলাকার একটি বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। বুধবার নগরের বন্দর থানার নিউমুরিং আবাসিক এলাকার ৭ নম্বর সড়কের আজিজ ভবনের নিচতলার একটি বাসায় এ ঘটনা ঘটে।



