চাঁদপুরে জুয়ার টাকার জন্য নানিকে হত্যা, নাতি গ্রেপ্তার
চাঁদপুর শহরে ভাড়া বাসায় লুৎফুন্নাহার (৬৫) নামে এক বৃদ্ধাকে হত্যার ঘটনায় তার ১৬ বছর বয়সী নাতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার শহরের জোড়পুকুর পাড় এলাকার একটি বাসা থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।


