সারাদেশে বৃষ্টির আভাস, বাড়তে পারে শীতের অনুভূতি
বঙ্গোপসাগরে বিরাজ করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ। এর প্রভাবে আজ মঙ্গলবার দেশের ছয় বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এতে সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

