ঐতিহ্য ও উৎসবের ছোঁয়া
প্রকৃতিতে এখন হেমন্তের ছোঁয়া। সোনালি রোদের মায়া, শিশিরভেজা ধানে স্নিগ্ধতার বার্তা। প্রকৃতির এমন মুগ্ধ আবহে চার সুহৃদের লেখায় আয়োজন– শিশিরভেজা ভোরের স্নিগ্ধ রোদে যখন সোনালি ধানের শীষগুলো মৃদু বাতাসে দোল খায়; তখন মনে হয় প্রকৃতি যেন কোনো নিপুণ কারিগরের নিভৃত হাতে বোনা এক অপরূপ নকশিকাঁথা।



