চাকরির পরীক্ষা শেষে বাড়ি ফিরতে ওঠেন ট্রেনের ছাদে, ফোন কেড়ে নিয়ে ফেলে দেয় ছিনতাইকারীরা
ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে ট্রেনের ছাদে ছিনতাইকারীদের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন মনোয়ারুল ইসলাম ওরফে মনোয়ার (২৭)। তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে ছিনতাইকারীদের বিরুদ্ধে।



