অ্যান্টিবায়োটিকের অকার্যকারিতা রোধে ই-প্রেসক্রিপশন চালুর উদ্যোগ সরকারের: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
অ্যান্টিবায়োটিকের অকার্যকারিতা বা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের (এএমআর) কারণে দেশে প্রতি বছর সোয়া লাখ মানুষের মৃত্যু হচ্ছে। এ সংকট মোকাবিলায় অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে ইলেকট্রনিক প্রেসক্রিপশন ও ডিজিটাল নজরদারি চালুর উদ্যোগ নিচ্ছে সরকার।

