প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত মাহি, জানালেন কৃতজ্ঞতা
আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে দেশের মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সমর্থনে আবেগাপ্লুত মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। চলমান মিস ইউনিভার্সে প্রিলিমিনারি রাউন্ড শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।


