হাঁসের পালক প্রক্রিয়াকরণ কর্মসংস্থানে নতুন দুয়ার
একসময় হাঁসের পালক ছিল মানুষের কাছে নিছক ফেলনা। হাঁস জবাইয়ের পর পালকগুলো ফেলে দেওয়া হতো। সেই অবহেলিত পালকই এখন হয়ে উঠেছে আয়ের উৎস। গ্রামগঞ্জ থেকে সংগ্রহ করা পালক প্রক্রিয়াজাত করে তৈরি হচ্ছে ডাউন বা পালকের তুলা।


